×

ভিডিও

সরকারি চাল বিতরণে ঘোড়া মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:৪৩ পিএম

ঝালকাঠির রাজাপুরে সরকারি বিজিডি চাল বিতরণে ঘোড়া মার্কায় ভোট চাইলেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন হাওলাদার সুরু মিয়া। 

১৪ মে সকালে বড়ইয়া ইউনিয়ন পরিষদে বিজিডি চাল বিতরণের সময় রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটনের পক্ষে ভোট দিতে বলেন শাহাবুদ্দিন। আর এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান সরু মিয়া বিজিডি চালের কার্ড হাতে নিয়ে বসে এক একজনকে নাম বলে ডাকেন এবং তাদেরকে ঘোড়া মার্কায় ভোট দিতে বলেন এরপর চাল তাদের হাতে তুলে দেন।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হয়ে শাহাবুদ্দিন হাওলাদার শুরু মিয়া বিজিডি চাল বিতরণের সময় ঘোড়া মার্কায় ভোট চাইছেন এমন কর্মকাণ্ডের বিষয়টি অনেকেই নেতিবাচক হিসাবে নিয়েছেন। 

বেশ কয়েকজন বলেছেন, সরকারি চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান কোন প্রার্থীর পক্ষে সরাসরি ভোট চাইতে পারেন না। কিন্তু সুরু মিয়া ঘোড়া মার্কায় ভোট দিতে বলছেন।

এ বিষয়ে বড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন হাওলাদার সুরু মিয়া বলেন, দলীয়ভাবে কোন নির্দেশনা দেয়নি যে কারো পক্ষে ভোট চাওয়া যাবে না। তাই আমি দলীয় ভাবে ঘোড়া মার্কায় ভোট দিতে বললাম। সরকারি চাল বিতরণ কালে কোন প্রার্থীর পক্ষে ভোট চাওয়া কি ঠিক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা তো চাইতেই পারে জনগণের কাছে। আমরা তো আর মুখ বন্ধ করে থাকতে আসি নাই। 

এ বিষয়ে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট খাইরুল আলম সরফরাজ বলেন, আমাদের দলীয়ভাবে কোন প্রার্থীর পক্ষে নির্বাচন করার কোন নির্দেশ নাই। তবে নির্বাচনে সব প্রার্থী আমাদের দলীয় লোক। তাই সবাই যে যার মতো প্রার্থীর পক্ষ হয়ে কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App