×

ভিডিও

সুপার এইটে উঠতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৬:০৫ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ঠিক সেভাবে খারাপ যাচ্ছে না। ইতোমধ্যে ২টি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় এবং অপরটিতে জিততে গিয়েও শেষ মুহূর্তে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি তে বাংলাদেশের সামনে এখনও রয়েছে দুটি ম্যাচ। পারফরম্যান্সে উন্নতি এনে থাকলে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারানোর পর এবার প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেছে টাইগাররা। দুই ম্যাচে খেলে সুপার এইটে ওঠার লড়াইয়ে বেশ ভালো ভাবেই আছে সাকিব-শান্তরা। তবে দক্ষিণ আফ্রিকার জয়ে ডি গ্রুপ থেকে তারা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। এখন বাকি একটি স্থানের জন্য লড়াই বাকি দেশগুলোর। সেখানে সুবিধাজনক অবস্থানে আছে টাইগাররা।

টাইগারদের জন্য সুপার এইটে ওঠার রাস্তাটা সোজাসাপটা। ডি গ্রুপের কঠিন দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ শেষ হওয়ায় গ্রুপের বাকি দুই সদস্য নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে হবে। দুটি ম্যাচ জিতলে সরাসরি সুপার এইটে যাবে টাইগাররা। তবে যদি শান্তরা একটি ম্যাচ হারে তাহলে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।

যদি দুর্ভাগ্যবশত বাংলাদেশ বাকি দুই ম্যাচের একটিতে পরাজিত হয় আর শ্রীলঙ্কা তাদের হাতের দুটি ম্যাচের দুটিই জিতে নেয় তাহলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। সেদিক থেকে অবশ্য অতটা খারাপ অবস্থায় নেই শান্তরা। তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না সমীকরণের মারপ্যাচে পড়তে। হাতে থাকা দুই ম্যাচের দুটি জিতেই গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে লংকানদের বিপক্ষে হারতে বসা ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচে মাত্র ১২৪ রানে আটকে দেয় হাসারাঙ্গাদের। লিটন দাস ও হৃদয়ের অনবদ্য ইনিংসে কোনমতে জিতে ফেরে শান্তরা। ২য় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষেও একই অবস্থা। তানজিম আর তাসকিনদের বোলিং তোপে মার্করামরা আটকে যায় মাত্র ১১৩ রানে। সেই রান চেজ করতে পারেনি লাল সবুজের দল। যদিও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে দুষছেন সাবেক টাইগাররা।   

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App