×

ভিডিও

অ্যাকশনে ভরপুর ঈদের সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ প্রত্যাশা কতটুকু?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০১:৫৩ পিএম

ঈদুল আজহায় মুক্তির তালিকার দৌড়ে রায়হান রাফির ‘তুফান’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও এমডি ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমা মুক্তির ঘোষণা আসে আগেই। এবার মুক্তির তালিকায় যুক্ত হলো আরেক সিনেমার নাম। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ মুক্তি পাচ্ছে ঈদেই। 

প্রকাশ্যে এসেছে এবার সিনেমার ট্রেলার। ২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই শোনা যায় অভিনেতা মুন্না খানের সংলাপ। নায়ক বলছিলেন, ‘জীবনে কত মানুষের ক্ষতি করেছি’ এখন সব চোখের সামনে ভাসছে’, এরপরই পুলিশের সঙ্গে মারকাটারি অ্যাকশন দৃশ্য। অনেকেই এই সিনেমাকে তামিল ছবির দুর্দান্ত একশনের সঙ্গে তুলনা করছেন। 

প্রকাশিত ট্রেলারে আরও দেখা যায়, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির সঙ্গে মুন্না খানের কিছু রোমান্টিক মুহূর্ত। তবে রোমান্টিকতার থেকেও বেশি নজরকাড়ে দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একের পর এক খুনের ঘটনা। একের পর এক হামলা ও খুনের দৃশ্য দিয়ে ভরপুর পুরো ট্রেলার।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা মানিক বলেন, “গল্পভিত্তিক সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। প্রেক্ষাগৃহে দর্শক এটি উপভোগ করবেন বলেই আশা করছি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সবগুলোর সাফল্য কামনা করি।”

বিরতি কাটিয়ে ‘ডার্ক ওয়ার্ল্ড’ দিয়েই বড়পর্দায় ফেরার কথা ছিল মাহিয়া মাহির। কিন্তু এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। পরে তার জায়গায় অভিনয় করেন পশ্চিমবঙ্গের কৌশানী।

কলকাতা থেকে কৌশানী মুখার্জি বলেন, ‘মারমার কাটকাট একটা ছবি ‘ডার্ক ওয়ার্ল্ড’। বাংলাদেশের এই ছবিতে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। ছবিটি ঈদে আসছে শুনে খুশি হয়েছি। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

তবে মাহি সিনেমাটি না করায় দুঃখ নেই নায়ক মুন্নার। তার মতে কৌশানী দুই বাংলায় জনপ্রিয়। তাই কলকাতার এই নায়িকাকে নেওয়া লাভজনক হয়েছে বলেই ভাবছেন মুন্না।

এই নায়কের ভাষ্য, সিনিয়ররা তার ৩ কোটি টাকা বাজেটের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ঈদেই মুক্তি দিতে উৎসাহিত করেছেন। কারণ বড় আয়োজনের এই সিনেমা ঈদেই মুক্তির মোক্ষম সময় বলে মনে করেন তিনি।

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এর আগে ফ্যামিলি ড্রামা ঘরানার সিনেমা নির্মাণ করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফ্যামিলি ড্রামা সিনেমা বানালেও এবার হাঁটছেন ভিন্ন পথে। 'ডার্ক ওয়ার্ল্ড' তার প্রথম ক্রাইম থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা। ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় মুন্না-কৌশানীর সঙ্গে দেখা যাবে দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখকেও। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনা করেছেন মুন্না খান নিজেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App