×

ভিডিও

সূর্যের ক্যাচ নিয়ে বিতর্ক, মিলার কি আসলেই আউট ছিলেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৮:৩৪ পিএম

৬ বলে লাগে ১৬ রান। লংঅফে হার্দিক পান্ডিয়ার ফুলটস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার। কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব। নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরেও চলে যেতে হয় তাকে, এ সময়টায় শূন্যে বল উড়ছিল। পরে সেটি আবার ধরেন সূর্যকুমার। টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড কেটলবরো।

মিলার আউট হলে পরের ৫ বলে আর ৮ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ১১ বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। কিন্তু মিলার যদি আউট না হতেন? এই প্রশ্ন উঠছে সূর্যকুমারের ক্যাচের ক্লোজ রিভিউ দেখে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউয়ের জুম করা ভিডিওতে দেখা যায়, বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে। সেটা কি সীমানা দড়িই ছিল?বেন কার্টিস নামে একজন লিখেছেন, ‘এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত। এমনিই বলছি। বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল।’এই ক্যাচ নিয়ে সমালোচনায় মেতেছেন প্রোটিয়া সমর্থকরা। তাদের দাবি, স্পষ্টতই বাউন্ডারি রোপে সূর্যের পা লেগেছিল। বাউন্ডারি রোপটাও সরে গিয়েছিল।

আরেকটা প্রশ্ন হলো- সীমানা দড়ি সরে গিয়েছিল কিনা। কয়েকটি ছবিতে দেখা যায়, সূর্যকুমার ক্যাচ ধরেছেন সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানাদড়ির মধ্যখান থেকে। এক্সে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক। দড়িটা মূল সীমানালাইন থেকে সরে গিয়েছিল। এটাই হলো বিষয়।’

যদি দড়ি মূল সীমানালাইন থেকে সরে গিয়ে থাকে, সেক্ষেত্রে আইন কী বলে? ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন জানাচ্ছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে।’

১৯.৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়ামাত্রই এ কাজ করতে হবে।’ তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকা অন্যায়ের শিকার হলো? 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App