×

ভিডিও

বাড়ি ভাড়ার ১৪ লাখ টাকা পরিশোধ না করে পালালেন বিচারপতি মানিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১১:৩০ পিএম

বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্যের কারণে আলোচনায় থাকতেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে ক্ষমতার পালাবদলের পর বেরিয়ে আসছে তার নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে- বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ করেননি তিনি।

২১ আগস্ট বুধবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তদন্ত কমিশনার, অনুসন্ধান কমিশনার ও সচিব বরাবর এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আইনজীবী রওশন আলী। জানা যায়, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়িতে ভাড়া থাকতেন। তবে অবসরে যাওয়ার পরও এক বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন।

গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর ২০১৭ সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা এখনও পরিশোধ করেননি  তিনি। এসব অভিযোগ অনুসন্ধান করতে এরই মধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পাওয়ার পর এ বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে ৭ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে। এ বিষয়ে নির্ধারিত সময়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে হাইকোর্টে আবেদন রিট করা হবে বলে জানিয়েছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী।

আবাসন পরিদপ্তর সূত্র জানায়, মেয়াদ শেষে তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয়। সে হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ২০১৬ সালের এপ্রিলে। কিন্তু ওই সময়ে তিনি বাড়ি ছাড়েননি। ছাড়েন ২০১৭ সালের মে মাসে। সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে, শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন, সেই সময়ের বাড়িভাড়া, পানির বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৪ লাখ টাকা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App