×

ভিডিও

এক মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে গিয়ে যেভাবে ফেঁসে গেল এই হিন্দু পরিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:১৮ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে নিজেদের বাড়ীর মন্দিরে খড় দিয়ে আগুন লাগিয়ে দেয় একটি হিন্দু পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার করতে থাকে ওই মুক্তিযোদ্ধা তাদের মন্দির পুড়িয়ে দিয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী ও পুলিশের অনুসন্ধানে সত্য ঘটনা প্রকাশ পাওয়ার পর এ নিয়ে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত দুইজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আলা উদ্দিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ী থেকে তুলে নিয়ে যান প্রতিবেশী অসিত কুমারসহ তার লোকজন। অসিতের বাড়ীতে নিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে রেখে বাড়ীর উঠানে থাকা পারিবারিক মন্দিরে খড় দিয়ে আগুন লাগায় অসিতের পরিবারের লোকজন।

এই ঘটনাকে ভিন্নভাবে প্রচার করা হয় মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের বিরুদ্ধে। ধর্মীয় উস্কানি সৃষ্টি করার লক্ষে মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মন্দির ভাংচুর করে আগুন লাগিয়েছে বলে প্রচার করা হয়।

সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহলে থাকা ওয়ারেন্ট অফিসার ছায়েম আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুক্তিযোদ্ধা আলা উদ্দিনকে উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদে আসল সত্য বের করে।

শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা আলা উদ্দিন বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ১৮ জনের নাম উল্লেখ করে জুড়ী থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় এজাহারভুক্ত আসামি বাড়ীর মালিক অসিত রুদ্র পাল ও নাদিম আহমেদ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান শুক্রবার সন্ধ্যায় প্রতিবেদককে জানান, বর্তমান সময়ের কথা চিন্তা করে ধর্মীয় উস্কানির লক্ষে এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই আসামীপক্ষ মন্দির পোড়ানোর মত একটি স্পর্শকাতর অপরাধ করেছে। ঘটনার সাথে জড়িত সব আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান মেহেদী হাসান ।

এই ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচারের কথা জানান বীর মুক্তিযোদ্ধা হাজী আলা উদ্দিন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App