×

ভিডিও

এজলাসে বিচারকের সামনেই কৃষকদল নেতার ওপর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

এজলাসে বিচারকের সামনেই পিটিয়ে আহত করেছে পটুয়াখালী জেলা কৃষকদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটুকে। ১১ সেপ্টেম্বর দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে  হুমায়ুন কবির ও বশির সিকদারের নেতৃত্বে বেশকিছু লোক টিটুর উপর অতর্কিত হামলা চালায়। 

এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল। ১২ সেপ্টেম্বর সার্কিট হাউজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন কৃষক দলের নেতা কর্মীরা। 

এ সময় বক্তারা বলেন, আদালতে বিচারকের সামনে  হুমায়ুন কবির ও বশির সিকদারের নেতৃত্বে বেশকিছু লোক জেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটুর উপর হামলা চালায়। অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

হামলায় জড়িত পৌর বিএনপির সম্পাদক হুমায়ুন কবির ও মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বশির সিকদারের বহিষ্কারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App