×

ভিডিও

ইনডেমনিটি নাটকে জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপন, আরটিভিকে নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১০ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইনডেমনিটি নামক একটি নাটকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে আরটিভি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আইনী নোটিশ দেয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম এ নোটিশ পাঠান। 

নোটিশে বিবাদী করা হয়েছে আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অভিনেত্রী তারানা হালিম, অভিনেতা সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, নাটকের পরিচালক মান্নান হীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচায অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও তথ্যসচিবকে। 

নোটিশদাতা অ্যাডভোকেট আবদুল হালিম বলেন, ইনডেমনিটি নাটকে জিয়াউর রহমান সম্পর্কে ভুল ও মানহানিকর তথ্য উপস্থাপন করায় আগামী ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেসব মাধ্যমে এ ভিডিও রয়েছে তা সরিয়ে নিতে হবে। পাশাপাশি জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় যথাযথ আইনী প্রক্রিয়া নেয়া হবে বলে জানান তিনি। 

বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টায় প্রচারিত হয় নাটক ‘ইনডেমনিটি। নাটকটিতে ১৯৭৫ সালে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনিদের দোসররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দিতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি এবং আইনে রূপান্তরের দৃশ্যপট তুলে ধরা হয়।

১৯৭৫ সালে জাতির পিতার নির্মম হত্যা কাণ্ডের পর পাকিস্তানের দোসরদের সঙ্গে রাষ্ট্রের ক্ষমতালোভী চক্রের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়। ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ স্বরুপ- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মঞ্চ নাটকটি পরিবেশন করে। 

৪৩ মিনিটের নাটকের শুরুর উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। নাটক ‘ইনডেমনিটি’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App