×

ভিডিও

বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেয়া তিন সমন্বয়কের ৩য় ব্যক্তি কে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ (সিজিআিই) স্টেজে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ছাত্র-জনতার গণআন্দোলনের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ছিলেন বিল ক্লিনটনসহ আরো বড় নেতারা। একপর্যায়ে তার বিশেষ সহকারী মাহফুজসহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্ক ওঠায় তার নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ আলম। জানা যায়, ঐ ৩য় ব্যক্তি আওয়ামী সমর্থিত ব্যক্তিত্বের ছেলে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিজের রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ এ পোস্ট দেন।এর আগে অভিযোগ ওঠে, ড. ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্ট যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী পরিবারের সন্তান। এমনকি তার আন্দোলনে সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। সমন্বয়ক তো দূরের কথা, আন্দোলনেই ছিলেন না জাহিন।

আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিনটেক্স গ্রুপের মালিক, আবুল খায়ের মোঃ সাখাওয়াতের ছেলে জাহিন রোহান রাজিন। জাহিন রোহানের বড়-ভাই রবিন রাজন সাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক আওয়ামী সরকারের সময় থেকেই। আরো শোনা যাচ্ছে পলাতক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম — যে কিনা এখনো যমুনা ব্যাংকের চেয়ারম্যান তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাহিনের বড় ভাই রবিন রাজন সাখাওয়াত। 

আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানও তাকে নিয়ে স্ট্যাট্যাস দেন। তার রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি। স্ট্যাটাসে বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সিজিআইয়ের অনুষ্ঠানের ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক। তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ।

মাহফুজ বলেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতাবলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরাসহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না। এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেনি।

তিনি বলেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজনক ছিলাম। এ ছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম। এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব-পরিকল্পিত কাজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা আগামী দিনে গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং ৫ আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App