×

ভিডিও

ঝালকাঠিতে ফিল্মি স্টাইলে ভয়াবহ ডাকাতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম

ঝালকাঠিতে রাতের আঁধারে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। ৫ অক্টোবর রাতে ঝালকাঠির রাজাপুরে উত্তর কাঠিপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউনুস আলী ডাকুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ভবনের সামনে ড্রইং রুমের জানালার গ্রীল কেটে ৫ থেকে ৬ জনের মুখোশ পরা ডাকাত দল ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেধে ফেলে। এ সময় ঘরে থাকা তার দুই ছেলে মামুন ও খুলনায় কর্মরত কাস্টমস অফিসার আবুল বাসার বাদলকে পিটিয়ে আহত করে ডাকাতরা।

পরে সবাইকে একটি রুমের মধ্যে আটকে রেখে সব তাণ্ডব চালিয়ে সমস্ত মালামাল তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App