×

ভিডিও

আইরিনকে নিয়ে প্রশংসায় ভাসা নেক্সট ভেঞ্চারের মালিক পলক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৮ পিএম

আইরিনের মৃত্যুকে কেন্দ্র করে  হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে নেক্সট ভেঞ্চার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানি। আবদুল্লাহ জায়েদ ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারের প্রতিষ্ঠাতা। আর প্রতিষ্ঠানটির সঙ্গে হাসিনা সরকারের তথ্য ও প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা শোনা যাচ্ছে। ২০২৩ সালে জুলেইয়ে আর্জেন্টিনার তারকা ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন। মার্টিনেজকে বাংলাদেশে এনেছিল ফান্ডেড নেক্সটের প্রতিষ্ঠান এই নেক্সট ভেঞ্চার।

এমিলিয়ানো মার্টিনেজকে একবার দেখার জন্য অপেক্ষায় ছিলেন বাংলাদেশের তারকা ফুটবলার থেকে শুরু করে লাখো মানুষ। কিন্তু কারো সঙ্গে দেখা করলেন না মার্টিনেজ। ফান্ডেড নেক্সট কার্যালয়ে মার্টিনেজ পরিদর্শনের সময় আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত চিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তখনই অনেকে প্রশ্ন ছুড়েছিলেন এই প্রতিষ্ঠানের সাথে কি সম্পর্ক পলকের। অনেকেই মনে করেছিলেন নেক্সট ভেঞ্চারের প্রতিষ্টাতা আবদুল্লাহ জায়েদ হলেও আসলে মালিক জুনায়েদ আহমেদ পলক।

অবশ্য পলক তার নিজের আমন্ত্রণ প্রসঙ্গে বলেন, ‘জায়েদ এবং গালিব আমার কাছের ছোট ভাই, তারা আইটি সেক্টর নিয়ে কাজ করে। তাই সপরিবারে এসেছি বলে জানান তিনি। মূলত জায়েদ ও গালিবের ঘনিষ্ঠজনরাই আমন্ত্রিত হয়েছে। সুনির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া ছিল না বলেও জানান পলক।

৯ অক্টোবর তাসনিম জাহান আইরিন এবং নুসরাত জাহান জেরিন বাড্ডায় প্রগতি সরণি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আকাশ পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় পড়েন। আইরিন ঘটনাস্থলেই প্রাণ হারান, গুরুতর আহত হন জেরিন। তাসনিম জাহান (আইরিন) নেক্সট ভেঞ্চার নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আইারনের মৃত্যুর পর তার স্মৃতিকে স্বরণে রাখার জন্য অভিনব সব উদ্যোগ গ্রহণ করে নেক্সট ভেঞ্চার নামে প্রতিষ্ঠানটি। আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসতে থাকে প্রতিষ্ঠানটি যা, রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটি বলেন, তাসনিম জাহান আইরিন শুধু স্মৃতি নয়, অনুপ্রেরণা। তার স্মৃতিকে সম্মান জানাতে, আমরা নেক্সট ভেঞ্চারে এমন উদ্যোগ নিয়েছি যা তার অপরিসীম ইতিবাচকতা এবং শক্তিকে প্রতিফলিত করে। আইরিনের স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতিষ্ঠানটি তার কাজের জায়গাটিতে ’আইরিন কর্নার’ নামে রেখে দেওয়ার উদ্যোগ নেয়। এছাড়াও তার নামে আইরিন মেমোরিয়াল পলিসি, আইরিন এওয়ার্ড, অনবোর্ডিং স্টোরি চালু করেন। তাছাড়া আইরিনের বোন নুসরাত জাহানের চিকিৎসার ব্যায়ভার এবং যতদিন অসুস্থ তাকবে তার বেতন অব্যাহত থাকার ঘোষনা দেন।

শাহজালাল বিজ্ঞানপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে অল্প কিছুদিন আগে চাকরিতে যোগ দেন তাসনিম জাহান (আইরিন)। পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য কথাবার্তাও চলছিল। ৯ অক্টোবর সকালে অফিসে যাওয়ার পথে বাসের চাপায় নিহত হন তাসনিম। এই ঘটনায় আহত হন তার বড় বোন নুসরাত জাহান। তারা দুই বোনই ‘নেক্সট ভেঞ্চার’ নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মরত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App