×

ভিডিও

আমেরিকায় দুশ্চিন্তায় হাজারো বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে লাভ ক্ষতির হিসেব চলছে বিশ্বজুড়ে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েই অনুপ্রবেশ আর অভিবাসন রুখতে কড়া নীতি গ্রহণ করতে চলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথমদিনেই বন্ধ হবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এমন সিদ্ধান্ত নিচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট। নতুন এই সিদ্ধান্তের ঘোষণা আসার পর বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা দুশ্চিন্তায় পড়েছেন।

৭ নভেম্বর টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই বিধান বাতিলের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের প্রচারাভিযানের ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার বাতিল করা হবে। পরিবর্তে, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুর নাগরিকত্ব পেতে হলে তার পিতা বা মাতার অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অথবা বৈধ বসবাসের অনুমতি থাকতে হবে।

এছাড়া, নতুন নির্দেশনায় বলা হয়েছে, শুধু সেই শিশুদেরই নাগরিকত্ব দেয়া হবে যাদের পিতা বা মাতার কোনো একজন যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধ বাসিন্দা। এই নির্দেশনা শিগগিরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে পাঠানো হবে এবং ২০ জানুয়ারি, ২০২৫ থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে মার্কিন সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন। বিশেষ করে, মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর বিপরীতে এই সিদ্ধান্ত নেওয়া হলে, সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তারা। অভিবাসন আইনজীবী গ্রেগ সিসকাইন্ড বলেন, "এটি সরাসরি ১৪তম সংশোধনীর লঙ্ঘন, যার ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা চ্যালেঞ্জ করা হতে পারে। তবে, এই ঘোষণার পর থেকে অন্যান্য দেশের পাশাপাশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে দেশটির বৈধ কাগজপত্র বিহীন অর্ধলক্ষাধিক বাংলাদেশি দম্পতি। উদ্বেগ আর উৎকণ্ঠায় ভুগছে দীর্ঘদিন ধরে দেশটিতে বৈধতার জন্য আইনি লড়াই করা অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবার।

পিউ রিসার্চ সেন্টারের ২০২২ সালের শুমারি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৩৪.৯ মিলিয়ন বা ৩৩৪ কোটি ৯০ লাখ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বৈধ ও অবৈধ অভিবাসী রয়েছেন। এই অভিবাসীদের মধ্যে বাংলাদেশের অনেক নাগরিকও রয়েছেন, যারা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বা গ্রিনকার্ড অর্জনের লক্ষ্যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগটি ব্যবহার করেন।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স। ট্রাম্প-ভ্যান্স প্রচারাভিযানের অফিশিয়াল সাইটে পোস্ট করা এ সংক্রান্ত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণের এক দিনের মধ্যেই নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App