×

ভিডিও

কেন তাকে 'হারপিক মজুমদার' উপাধি দেওয়া হয়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম

লাইভ টকশোতে আলোচকদের তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। তবে হঠাৎ করে টকশোতে একজনকে ইঙ্গিত করে হারপিকের বোতল দেখালেন এই প্রথম। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। টকশোতে এমন হারপিককাণ্ড দেখে হাসির রোল নেটিজেনদের। কিন্তু এমন হারপিক দেখানোর কারণ কী?

লাইভে হারপিক দেখিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ। তার ইঙ্গিত ছিল ব্যারিস্টার নিঝুম মজুমদারের দিকে। এরপর থেকে হারপিক নিয়ে হাস্যরসে ভরে যায় নেটদুনিয়া।

এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার নিঝুম মজুমদারের একটি ফোনকল ভাইরাল হয়। যদিও ভাইরাল হওয়া ফোনকলের সত্যতা যাচাই করা যায়নি। কথিত প্রেমিকার সাথে ফোনকলে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায়। এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে ‘হারপিক মজুমদার’ নামে অবিহিত করে থাকেন নেটিজেনরা।

এদিকে পতিত স্বৈরাচারের অপকর্মের দালালি করায় নিঝুম মজুমদারকে হারপিক দেখিয়ে যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ। গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হক চৌধুরীসহ ৩৯১ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে একই মামলায় নিঝুম মজুমদারকেও আসামি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই টকশোটি শেয়ার করেছেন। একজন শেয়ার দিয়ে লিখেছেন, ‘নিঝুম মজুমদারকে লাইভে হারপিক দিয়ে ধুয়ে দিলেন সাইয়্যেদ আব্দুল্লাহ।’ টকশোর নিচে শোয়াইব সাব্বির নামে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নিঝুম মজুমদার যেখানেই টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হারপিক মজাদার পোস্টার লাগাতে হবে।’ নেটিজেনদের অনেকেই বলছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে, এটা ব্যক্তি আক্রমণ। অনেকেই আবার বলছেন নিঝুম মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে।

বিষয়টি ভাইরাল হওয়ার পর সাইয়েদ আব্দুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, সেখানে তিনি নিঝুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান। তার ওই পোস্টে ২০২০ সালে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে নিঝুম মজুমদারের সঙ্গে তার কথিত প্রেমিকার ফোনালাপের সময় হারপিক খেয়ে আত্মহত্যার ঘটনা তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App