×

ভিডিও

চিত্রনায়ক নিরবের কুকীর্তি ফাঁস করে যা ঘটালেন তার স্ত্রী!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০০ পিএম

মডেল ও চিত্রনায়ক নিরব এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। একটি অনুষ্ঠানে অংশ নিতেই তাঁর সেখানে যাওয়া। এদিকে নিরবের যাওয়ার কয়েক দিনের মাথায় তাঁর বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী। একই পোস্টে দাম্পত্য জীবনের ইতি টানারও ইঙ্গিত দিয়েছেন তিনি। পরে অবশ্য পোস্টটি মুছেও ফেলেন তিনি। তাতে অবশ্য ঘটনা থেমে থাকেনি। নিরবের স্ত্রীর সেই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুঞ্জন চাউর হয় যে, নিরব ও তাঁর স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে।

গেল মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন তাঁর স্ত্রী তাশফিয়া তাহের ঋদ্ধি। একটা পর্যায়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় অভিযোগটি সরিয়ে ফেলেন তিনি। আরেক পোস্টে নিরবের স্ত্রী জানান, পরকীয়ায় জড়িত নন নিরব। রাতে দেওয়া সেই পোস্টের জন্য ক্ষমাও চান ঋদ্ধি।

এরপর বুধবার দুপুরে ফেসবুকে তাশফিয়া তাহের লেখেন, ‘গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন মেসেজ দিয়েছিল। এটা ছিল একপক্ষীয় যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।’ রাতে দেওয়া তাঁর পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকারও অনুরোধ জানান ঋদ্ধি।

প্রথম পোস্টে তাশফিয়া তাহের লিখেছিলেন, ‘বউ–বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’

এর কিছুক্ষণ পর নিরবের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ পোস্ট দেন ঋদ্ধি। সেই পোস্টে লেখেন, ‘নিরব হোসেন, আপনাকে অজস্র ধন্যবাদ, দীর্ঘ সময় সহ্য করার জন্য।...২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার মা-বাবা-সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না। এ জন্য যেকোনো ধরনের ছোট–বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না...।’

২০১৪ সালে তাশফিয়া তাহের ঋদ্ধিকে ভালোবাসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। তাঁদের এই বিয়ে শুরুর দিকে মেনে নেয়নি ঋদ্ধির পরিবার। নিরবের নামে মামলা ঠুকে দিয়েছিল। তবে এ ঘটনা তাঁদের পথচলায় বাধা হতে পারেনি। নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যাসন্তান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App