×

ভিডিও

দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ায়। সোমবার দিবাগত মধ্য রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

ডাকাতি শেষে  আশ্রয় নেয়া একটি বাড়ি থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ। ডাকাত দলের সদস্যরা হলেন- রাহাত ফকির, মনির ডাকুয়া, সফিক গাজী, ছগির হাওলাদার, রাকিবুল খান ও আশ্রয়দাতা কাশেম মৃধা। 

গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল ফকিরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতের মধ্যে চার জনের বাড়ি আমতলী ও দুই জনের বাড়ি কলাপাড়ায়।

পুলিশ ও স্থানীয় জানিয়েছেনে, ডাকাতদলের সদস্যরা ওই বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরের হাত-পা বেধে আটকে রাখে। এ সময় তাদের লোহার রড দিয়ে বেধরক পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা।  এরপর আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা ও প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। স্থানীয়দের দেয়া তথ্য মতে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করেন। অভিযোগ রয়েছে আটককৃতরা দীর্ঘদিন ধরে কাশেমের বাড়িতে আসা যাওয়া করতো।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে বলেন, ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App