×

ভিডিও

এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল

Icon

ফারজানা হালিমা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:১১ পিএম

এবার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। ২৮ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে দেওয়া পোস্টে এনসিপি ছেড়ে দেয়ার ঘোষণা দেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিল।

ওই পোস্টে তিনি লিখেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

পোস্টে নীলা ইসরাফিল আরো বলেন, ‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিসপিটি করেছে; তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।’

নীলা ইস্রাফিল এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’

এর আগে নীলা ইসরাফিল আলোচনায় আসেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর ফাস কথোপকথন কেন্দ্র করে। ওই ঘটনায় ‘নৈতিক স্খলনের’ অভিযোগের বিষয়ে তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। যা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত তুষারকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।

ফাঁস হওয়া কথোপকথনে তুষারের সঙ্গে লিপ্ত নারীটি কে তা নিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। এমন পরিস্থিতিতে নীলা ইসরাফিল দাবি করেন তুষারের সঙ্গে কথোপকথন হওয়া ওই নারী তিনি। নীলা সরাফিল অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের সাবেক পুত্রবধূ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App