বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:১২ পিএম
ছবি : সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে দেশর কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। ৩৭ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও কক্সবাজারে দুজন রয়েছেন।
এদিকে, শুক্রবার (২৩ আগস্ট) দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস থেকে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের ১০ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার সমান্তরাল, ভোলার তেঁতুলিয়া ও বরগুনার পায়রা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মো. মনোয়ার হোসেন বলেন, ২৬ তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে আজকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। বন্যার কারণ হিসেবে তিনি নদীর নাব্যতা হ্রাস ও নদী ভরাট করে স্থাপনাকে দোষারোপ করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫১ মিলিমিটার, চট্টগ্রামে ১৪৩ মিলিমিটার, কুমিল্লায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ফেনীতে বৃষ্টিপাতের রেকর্ড নেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। জানান, সেখানে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরো পড়ুন : বন্যার কারণ সম্পর্কে যা বলছেন আবহাওয়াবিদেরা
এছাড়াও বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার সমান্তরাল, ভোলার তেঁতুলিয়া ও বরগুনার পায়রা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ঝালকাঠির বিষখালী নদী বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালীর পানি ১৪ সেন্টিমিটার, ভোলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনায় ৭১ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলার সুরমা-মেঘনায় ৮৭ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর পানি ৩ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলার বিষখালী নদী ১১ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলায় ১০ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে ২০ সেন্টিমিটার ও পিরোজপুর জেলার বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও ভারত থেকে আসা ঢলে ৯ নদীর পানি বেড়েছে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার প্রভাব নেই।
