×

আবহাওয়া

ঢাকাসহ যেসব অঞ্চলে চলবে বৃষ্টির দাপট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩২ এএম

ঢাকাসহ যেসব অঞ্চলে চলবে বৃষ্টির দাপট

উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ছবি : সংগৃহীত

শরতের বিদায় বেলায় প্রকৃতি যেন বর্ষার চিরচেনা রূপ ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরণ ও সময় দুটোই পরিবর্তিত হয়েছে। সেইসঙ্গে আবহাওয়ার খামখেয়ালী তো রয়েছেই। মৌসুমি বায়ুর বিদায় বেলায় তাই উপকূলসহ সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল থেকে ময়মনসিংহ প্রায় সব অঞ্চলেই চলবে বৃষ্টির দাপট। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত শুক্রবারও চলতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপ ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। এ সময়ে মৌসুমি বায়ু শক্তিশালী আচরণ করে এবং প্রচুর বৃষ্টি ঝরায়। চলতি সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। এ সময় শীত শীত অনুভূতি হতে পারে।

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, অমাবস্যার প্রভাবে শুক্রবার ও শনিবার সমুদ্রের পানির উচ্চতা বাড়তে পারে। এতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উচ্চতায় জোয়ার হতে পারে। এর সঙ্গে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সামগ্রিকভাবে আগামী কয়েক দিন সারাদেশের আবহাওয়া বৃষ্টিবহুল হতে পারে।

রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি বাড়তে পারে। দুই দিন ধরে উপকূলে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে, তা উত্তরাঞ্চল ও উত্তর–মধ্যাঞ্চলে সরে আসতে পারে। মেঘ–বৃষ্টির কারণে সারাদেশের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার পর উপকূলে দমকা হাওয়া ও মেঘের আনাগোনা বেড়ে যেতে পারে।

আরো পড়ুন : বৃষ্টি থাকবে আর কত দিন, জানালো আবহাওয়া অফিস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App