×

আবহাওয়া

ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব: কক্সবাজারের ইনানী সৈকতে নৌ-বাহিনীর জেটি ভেঙে দুই খণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৩২ পিএম

ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব: কক্সবাজারের ইনানী সৈকতে নৌ-বাহিনীর জেটি ভেঙে দুই খণ্ড

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌ-বাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে ইনানী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন। তিনি জানান, ঘূর্ণিঝড় ’দানা’র প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতে নৌ-বাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এখান থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচলের কথা ছিল।

স্থানীয় জেলে সিদ্দিক বলেন, রাতে সাগর খুব উত্তাল ছিল। এসময় জেটিতে থাকা বাজটি বারবার জেটিতে আঘাত করছিল। হঠাৎ একটা বিকট শব্দ শুনা যায়। পরে দেখি জেটি দুই খণ্ডিত হয়ে গেছে।

জানা যায়, ২৬ দেশের নৌ-বাহিনী ইনানীতে ভিড়া ও নৌ-মহড়ার কথা বলে সাগরকে দ্বিখণ্ডিত করে জেটি স্থাপন করা হয়েছিল। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেটিটি উদ্বোধন করেছিলেন। তখন সাংবাদিকদের জানানো হয়েছিল উদ্বোধনের পর ওই জেটি সরিয়ে নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App