×

আবহাওয়া

ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়াবিদ ওমর ফারুক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের আকাশে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াতে পারে। এছাড়া আবহাওয়া শান্ত থাকবে বলেই ধারণা করা যাচ্ছে।

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৩ দিন আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানা যায়। তবে বর্ধিত ৫ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।

আরো পড়ুন : শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App