×

আবহাওয়া

ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা

ছবি: সংগৃহীত

কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহরেও শীতের প্রভাব পড়ছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার (১৭ নভেম্বর) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এছাড়া ঢাকায় ২০ ও পাবনায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App