×

আবহাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যে জেলায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যে জেলায়

কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ছবি : সংগৃহীত

চলতি বছরের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয়। তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশা আর হিম বাতাস বইছে এ জনপদে। তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। 

নওগাঁ বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাপপ্রবাহ কমে আসার সঙ্গে রাতে ঘনকুয়াশা থাকছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর তাপমাত্রা আরো কমে আসতে পারে।

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নওগাঁর তাপমাত্রা কম শুরু করে। ফলে কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত গরম কাপড় সরবরাহ করা হয়নি। নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, আমরা ৫০ হাজার পিস কম্বল দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য প্রস্তত করছি।

অন্যদিকে, আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App