×

আবহাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি। ছবি: সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। রংপুরের তেঁতুলিয়াও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশ করা স্টেশন পর্যবেক্ষণ ডেটা থেকে এ তথ্য জানা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরো পড়ুন: ফের শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ভোগান্তিতে জনজীবন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App