×

আবহাওয়া

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস, যেসব জেলায় বইছে শৈত্যপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস, যেসব জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের ৫ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: সংগৃহীত

দেশের ৫ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ ডিগ্রির ঘরে। এই অবস্থায় শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এছাড়াও ৫ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরো পড়ুন: কনকনে ঠান্ডা ও কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন

এই অবস্থায় আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা বিস্তৃত হতে পারে। আর এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তবে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া রবিবার (১২ জানুয়ারি) একই সময় পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 

তবে বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App