×

আবহাওয়া

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দুর্ঘটনা এড়াতে ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৪০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে তিনটি ফেরি, যার মধ্যে ছোট-বড় ফেরি রয়েছে।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে ফেরি চলাচল কঠিন হয়ে পড়ে। ৩টার পর কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানিয়েছেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। বর্তমানে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে বিপদে পড়েছে।

আরো পড়ুন : কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App