×

আবহাওয়া

লঘুচাপে উপকূলজুড়ে টানা বৃষ্টি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:১৮ এএম

লঘুচাপে উপকূলজুড়ে টানা বৃষ্টি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছবি : সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে পটুয়াখালীসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই টানা বৃষ্টিতে জেলার অনেক নিচু এলাকাতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৮ মে) ভোর থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃহস্পতিবার (২৯ মে) সকাল পর্যন্ত অব্যাহত ছিল। ঘন মেঘে ঢাকা আকাশ, অমাবস্যার প্রভাবে বাড়তি জোয়ার এবং বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।

আরো পড়ুন : সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, সঙ্গে বাতাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে ঝোড়ো হাওয়ায় রূপ নিতে পারে। এ কারণে পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নদ-নদীতে চলাচলরত মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

পটুয়াখালী পৌর এলাকার জুবিলী স্কুল রোড, মহিলা কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, মুন্সেফপাড়া ও আশপাশের অনেক সড়কে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৮২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনে আরো বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App