×

আবহাওয়া

দুপুরের মধ্যেই ৮ জেলায় ঝড়ের আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৯:১০ এএম

দুপুরের মধ্যেই ৮ জেলায় ঝড়ের আশঙ্কা

সপ্তাহজুড়েই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৯ জুন) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—দুপুর ১টার মধ্যেই দেশের ৮টি জেলায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এজন্য এসব জেলার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো পড়ুন : করোনায় আরও দুইজনের মৃত্যু

এছাড়াও তিন বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের মতে, সপ্তাহজুড়েই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে নদী ও নিচু এলাকা প্লাবিত হওয়া এবং শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App