×

আবহাওয়া

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০১:০০ পিএম

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে তুলুনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের আশঙ্কায় ৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়াও অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (০২ মে) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, 'টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট, অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।'

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, 'বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।'

রোববার (৩ মে) পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

চাকরির প্রলোভনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চাকরির প্রলোভনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের কাজ শুরু চীনের, উদ্বিগ্ন ভারত

ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের কাজ শুরু চীনের, উদ্বিগ্ন ভারত

মাথা ঝুঁকিয়ে নয়, নিজ ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান

মাথা ঝুঁকিয়ে নয়, নিজ ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App