×

আবহাওয়া

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৩০ পিএম

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত

বৈশাখ মাসে প্রায় প্রতিদিনই ঝড়-বৃষ্টির দেখা মিললেও জ্যৈষ্ঠ মাসে সারা দেশে তা কিছুটা কমে এসেছে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও কালবৈশাখীসহ বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়—৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা। ঢাকায় গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ১ ডিগ্রিতে। এতে জনজীবনে বাড়ছে অস্বস্তি।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দিনের সময়কাল দীর্ঘ এবং রাত ছোট হওয়ায় সূর্যের উত্তাপ দীর্ঘ সময় ধরে থাকে। পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শরীর থেকে ঘাম সহজে শুকায় না, ফলে অস্বস্তি আরো বেড়ে যায়।

আরো পড়ুন : ৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

সহসাই এই ভ্যাপসা গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। সকালে তিনি বলেন, এখন জ্যৈষ্ঠ মাস হওয়ায় এ ধরনের গরম স্বাভাবিক। তবে দেশের উত্তরের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে। অন্যদিকে দক্ষিণে খুলনা ও বরিশালে তাপপ্রবাহ চলছে। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিলবে, না হলে গরম আরো বাড়বে। ২২-২৩ মে পর্যন্ত এই ভ্যাপসা পরিস্থিতি থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দুপুরে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মেটায় চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

জ্যৈষ্ঠে কমছে বৃষ্টি, বাড়ছে তাপপ্রবাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App