×

আবহাওয়া

ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৫১ পিএম

ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা

ছবি : সংগৃহীত

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিনসহ আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২৫ মে) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।

এদিকে বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আরো পড়ুন : দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

মঙ্গলবার ও বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনাও অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার, অর্থাৎ ঈদের দিনেও বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা চলমান থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

ঈদ ঘিরে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা

কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বে ভোগান্তি

কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App