×

আবহাওয়া

দেশজুড়ে বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

দেশজুড়ে বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, সর্বোচ্চ ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে সিলেটে ৭৩ মিলিমিটার। 

আরো পড়ুন : ছয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App