×

আবহাওয়া

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও ভারী বর্ষণের ফলে সুনামগঞ্জ জেলায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও জেলার প্রধান নদীগুলোর পানি এনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার (১০ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদু হক জানান, উজানের ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েকদিন নদ-নদীর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে শুক্রবার সকাল পর্যন্ত জেলার কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনিএ

জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানান, জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার ১১ উপজেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুত, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App