×

আবহাওয়া

আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:১২ এএম

আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকটি নদীর পানি ক্রমাগত বাড়ছে। এতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং রাজধানী ঢাকায় জলাবদ্ধতায় জনজীবন ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে রাজধানী ঢাকার আবহাওয়া নিয়েও উদ্বেগ রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিনপটিক অবস্থার বর্ণনায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময়ও দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি

২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি

ইরানের খুজেস্তানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা

ইরানের খুজেস্তানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা

৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, বন্দরে সতর্কতা

৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, বন্দরে সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App