বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত
অবশেষে স্বস্তি ফিরলো ঢাকার বাতাসে। দীর্ঘদিন বৈশ্বিক বায়ুদূষণের শীর্ষে থাকার পর, আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৫ স্কোর নিয়ে ঢাকার বায়ুর মান এখন 'মাঝারি' বা সহনীয়। দূষিত শহরের বৈশ্বিক তালিকায় রাজধানী ঢাকার অবস্থান এখন ২৭ নম্বরে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের দূষণ স্কোর ১৮৬, অর্থাৎ এই শহরের বাতাস ‘ খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২য় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরের দূষণ স্কোর ১৭৭, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
৩য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৭২, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
৪র্থ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের দূষণ স্কোর ১৬৭, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।
৫ম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের দূষণ স্কোর ১৫৪, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।
৬ষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৫৩, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।
৭ম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি শহরের দূষণ স্কোর ১৫১, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।
৮ম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান শহরের দূষণ স্কোর ১৪৯, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, কানাডার মন্ট্রিল, ইসরায়েলের জেরুজালেম, ভারতের কলকাতা, কানাডার টরন্টো, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার।
অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, বাহরাইনের রাজধানী মানামা, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মিশরের রাজধানী কায়রো, কাতারের রাজধানী দোহা, পাকিস্তানের করাচি, কম্বোডিয়ার রাজধানী পনম পেন, ফ্রান্সের নিস, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, ঘানার রাজধানী আক্রা, ইরাকের রাজধানী বাগদাদ।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
