×

আবহাওয়া

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের প্রভাব বিরাজ করছে। এর ফলে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেসংস্থাটি।

আরো পড়ুনদেশের ৭ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই এক ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ

দুই এক ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

বগুড়ার আলোচিত তিন ইউনিয়ন পেল নতুন নাম

শ্রমখাতে পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা বাংলাদেশের: শামা ওবায়েদ

শ্রমখাতে পরিবেশ উন্নয়নে নতুন যাত্রা বাংলাদেশের: শামা ওবায়েদ

ফারিয়া লন্ডনে, স্পেনে ফারিণ: দেখুন ছবিতে

ফারিয়া লন্ডনে, স্পেনে ফারিণ: দেখুন ছবিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App