×

আবহাওয়া

দীর্ঘ বিরতির পর ঢাকার বাতাসে স্বস্তির নিশ্বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

দীর্ঘ বিরতির পর ঢাকার বাতাসে স্বস্তির নিশ্বাস

ছবি: সংগৃহীত

যে ঢাকার বাতাস মানেই ছিল ‘অস্বাস্থ্যকর’ কিংবা ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরির লাল সংকেত, দীর্ঘ দিন পর সেই ঢাকা আজ প্রাণভরে শ্বাস নেওয়ার মতো এক সুন্দর সকাল উপহার দিয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার  তথ্য অনুযায়ী, আজ ঢাকার বায়ুমান মাত্র ৬০, যার ওপর ভিত্তি করে দূষিত শহরের তালিকায় ঢাকা এখন ৫৪ নম্বরে! ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন চেনা ঢাকা আজ অন্তত ‘মাঝারি’ বাতাসের স্বস্তি বয়ে এনেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আরো পড়ুন: ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৫৫, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের দূষণ স্কোর ১৪৪, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, ইসরায়েলের জেরুজালেম, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, চীনের চেংডু, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, চিলির রাজধানী সান্তিয়াগো, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, জাপানের কোবে, মিশরের রাজধানী কায়রো, পাকিস্তানের করাচি, কেনিয়ার রাজধানী নাইরোবি, চীনের সাংহাই, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল, জাপানের ওসাকা, ভারতের কলকাতা, চীনের গুয়াংজু, জাপানের রাজধানী টোকিও, ঘানার রাজধানী আক্রা, আজারবাইজানের রাজধানী বাকু, কম্বোডিয়ার রাজধানী নম পেন, চীনের রাজধানী বেইজিং,  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইরানের রাজধানী তেহরান, কানাডার ভ্যাঙ্কুভার,  ভারতের রাজধানী দিল্লি, চীনের শেনজেন, স্পেনের রাজধানী মাদ্রিদ, সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, ইরাকের রাজধানী বাগদাদ, দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, রাশিয়ার ক্রাস্নোয়ার্স্ক, ইন্দোনেশিয়ার মেদান, ভারতের মুম্বাই, তাইওয়ানের রাজধানী তাইপেই, পাকিস্তানের লাহোর, চীনের চংকিং, মালয়েশিয়ার কুচিং, হংকং এসএআরের হংকং, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, বাহরাইনের রাজধানী মানামা, তাইওয়ানের কাওশিউং, পেরুর রাজধানী লিমা, জাপানের কিয়োটো, চীনের হাংঝৌ, কাতারের রাজধানী দোহা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

বাতিলের গুঞ্জন উড়িয়ে ঢাকায় আতিফ আসলাম, কবে হবে কনসার্ট ?

বাতিলের গুঞ্জন উড়িয়ে ঢাকায় আতিফ আসলাম, কবে হবে কনসার্ট ?

রান্না করতেই মাংসের রং সবুজ, এলাকায় তুমুল চাঞ্চল্য

রান্না করতেই মাংসের রং সবুজ, এলাকায় তুমুল চাঞ্চল্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App