×

আবহাওয়া

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ছবি: সংগৃহীত

সকালের ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেছে ঢাকার দূষণ। যে শহরের বাতাস মানেই ছিলো ‘অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরির লাল সংকেত, সেই ঢাকা আজ প্রাণভরে শ্বাস নেওয়ার মতো এক দারুণ সকাল উপহার দিয়েছে। আইকিউএয়ারের তথ্য মতে, ৮৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা আজ নেমে এসেছে ১২ নম্বরে। ধুলো-ধোঁয়ায় বন্দি এই শহর আজ পেয়েছে ‘মাঝারি’ বাতাসের মিষ্টি স্বস্তি।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৫৯, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের দূষণ স্কোর ১৫৫, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম শহরের দূষণ স্কোর ১২০, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, ভারতের রাজধানী দিল্লি, মিশরের রাজধানী কায়রো, কাতারের রাজধানী দোহা, চীনের চেংডু, মালয়েশিয়ার কুচিং।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

স্পিকারের অপেক্ষা আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App