×

আবহাওয়া

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ছবি : সংগৃহীত

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বুধবার (২৬ আগস্ট) ভোর থেকে টানা বৃষ্টিতে নগরজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিভিন্ন সড়কে পানি জমতে শুরু করায় বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।

সরেজমিনে রাজধানীর পল্টন, শাহবাগ, সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়কে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে সড়কের বেশ কয়েকটি স্থানে পানি জমেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে।

ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়। মাঝে কিছুটা বিরতি থাকলেও পরে আবারও শুরু হয় ভারী বৃষ্টিপাত। সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় কর্মজীবীসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

আরও পড়ুন:  দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বৃষ্টির কারণে বিভিন্ন বাসস্ট্যান্ড ও চায়ের দোকানে মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই বৃষ্টি কমার অপেক্ষায় কিছু সময় সড়কের পাশে অবস্থান করছেন।

এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নগরবাসীকে সতর্ক থাকার পাশাপাশি ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App