×

আবহাওয়া

৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

দেশের ছয় জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় সাময়িকভাবে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত আজ

অন্যদিকে, রোববার রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সারা দেশের পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

প্রতিমন্ত্রীর প্রশ্ন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App