×

আবহাওয়া

ঘূর্ণিঝড়ের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ঘূর্ণিঝড়ের আভাস

ছবি : সংগৃহীত

আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ছয় থেকে ১০ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

এ ছাড়া এ সময়ে দেশে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App