×

আবহাওয়া

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

ছবি: সংগৃহীত

আজ রাজধানী ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আরো পড়ুন: শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল ভোর ৫টা ৪২ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে দেশের কোনো নদীবন্দরকে সতর্কসংকেত দেখাতে হবে না বলে জানানো হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে দেওয়া সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

ডা. শফিকুর রহমান দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

বলিভিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App