×

আবহাওয়া

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এদিন দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রোববারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকালে ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। পরদিন সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ

সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে আজ জামায়াতের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App