×

আবহাওয়া

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কোন বিভাগে কেমন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কোন বিভাগে কেমন?

ছবি: সংগৃহীত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে। এর ফলে ঢাকাসহ দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

আরো পড়ুন: আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকবে?

এর প্রভাবে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদানি প্ল্যান্টের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

আদানি প্ল্যান্টের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

দুনিয়ায় যা-ই ঘটুক, রাত ১০টার পর আমাকে ফোনে পাওয়া যাবে না: প্রভা

দুনিয়ায় যা-ই ঘটুক, রাত ১০টার পর আমাকে ফোনে পাওয়া যাবে না: প্রভা

নবম পে-স্কেল, শিগগিরই আসছে প্রজ্ঞাপন

নবম পে-স্কেল, শিগগিরই আসছে প্রজ্ঞাপন

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কোন বিভাগে কেমন?

৮ বিভাগেই বৃষ্টির আভাস, কোন বিভাগে কেমন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App