×

আবহাওয়া

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

বর্ষার মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর দেশে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এরই মধ্যে উত্তরের জেলাগুলোতে ভোর ও রাতে হালকা শীতের অনুভূতি দেখা যাচ্ছে। রাজধানী ঢাকাতেও উত্তরের বাতাসে শীতের আভাস মিলছে। তবে শীতের পূর্ণ আমেজ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। নভেম্বরের শেষ দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রভাব আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে পার্থক্য দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া থাকতে পারে।

আবুল কালাম মল্লিকের মতে, নভেম্বরের মাঝামাঝি সময়ে হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে বলেও জানান তিনি।

অন্যদিকে, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

অ্যাওয়ার্ড নিলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

অ্যাওয়ার্ড নিলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

‘ঋণের ফাঁদে’ দেশ

‘ঋণের ফাঁদে’ দেশ

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App