×

বিশ্ববাণিজ্য

ক্রিপ্টোকারেন্সিতে কেনাকাটা কি বৈধ? যা বললেন মুফতি তাকি উসমানী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

ক্রিপ্টোকারেন্সিতে কেনাকাটা কি বৈধ? যা বললেন মুফতি তাকি উসমানী

ছবি: সংগৃহীত

ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি দিয়ে যে কোনো ধরনের পণ্য বা সেবা কেনাবেচা ইসলামি আইন (শরিয়াহ) অনুযায়ী জায়েজ (বৈধ) নয় বলে ফতোয়া দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানী।

তিনি দেশটির কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘উইফাক-উল-মাদারিস আল-আরাবিয়া পাকিস্তান’ ও জামিয়া দারুল উলুম করাচির সভাপতি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দি নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসলামি বিশেষজ্ঞদের মতামত ও দীর্ঘ পর্যালোচনার ভিত্তিতে দেওয়া এই ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি আইনের দৃষ্টিতে ক্রিপ্টোকারেন্সিকে ‘মাল’ (সম্পত্তি বা সম্পদ) হিসেবে গণ্য করা যায় না। কারণ এটি মূলত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে থাকা কিছু কাল্পনিক সংখ্যার ডিজিটাল নথি মাত্র। অর্থাৎ শরিয়া আইন অনুযায়ী ক্রিপ্টোর সম্পদের কোনো মর্যাদা নেই।

মুফতি তাকি উসমানী স্পষ্ট করে বলেছেন, লেনদেনের মাধ্যম হিসেবে ইউএসডিটি (টেথার বা কারেন্সি কোড) কিংবা অন্য যে কোনো ক্রিপ্টো টোকেন ও ইউএসডিটি ব্যবহার করা হোক না কেন, এর মাধ্যমে পণ্য কেনা শরিয়তসম্মত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ফতোয়াটির সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে হাসান উসমানী। তিনি জানান, ছড়িয়ে পড়া ফতোয়াটি নির্ভরযোগ্য ও সেটা প্রকৃতপক্ষে মুফতি উসমানীই জারি করেছেন।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে, মূলত এক ব্যক্তির লিখিত প্রশ্নের জবাবে এই ফতোয়াটি জারি করা হয়। ওই ব্যক্তি জানতে চেয়েছিলেন, তিনি ক্রিপ্টো টোকেন ও ইউএসডিটি ব্যবহার করে এক বিক্রেতার কাছ থেকে দুটি বই কিনেছেন। এই লেনদেন ধর্মীয়ভাবে বৈধ কি না এবং বৈধ না হলে তার করণীয় কী।

এর পাশাপাশি প্রশ্নকারী অপর একটি অননুমোদিত কোর্স কেনার বিষয়েও নির্দেশনা চান। তিনি জানান, মূল মালিকের অনুমতি ছাড়া এক ব্যক্তি একটি শিক্ষামূলক কোর্সের উপাদান নকল করে এবং তা পুনরায় বিক্রির জন্য একটি গ্রুপ তৈরি করে। প্রশ্নকারী ক্রিপ্টোকারেন্সি দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে কোর্সটি কেনেন।

এই প্রশ্নের জবাবে ফতোয়ায় বলা হয়েছে, যেহেতু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কেনাকাটা অনুমোদিত নয়, তাই প্রশ্নকর্তাকে বই দুটি বিক্রেতার কাছে ফেরত দিতে হবে।

একইভাবে, কপিরাইট বা আইন লঙ্ঘন করে তৈরি করা ওই শিক্ষামূলক কোর্সটি সংগ্রহ করাও অবৈধ। ফতোয়ায় প্রশ্নকারীকে ওই কোর্স থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিজিটাল ফরম্যাটে থাকা কোর্সের সব উপাদান ডিভাইস থেকে স্থায়ীভাবে মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App