×

বিশ্ববাণিজ্য

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এতে মূল্যবান ধাতুটির দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম ১৫ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এর আগে গত সপ্তাহেও স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্ববাজারে মার্কিন ডলার কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ডলারের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সাধারণত ডলারের দর কমে গেলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার সংকেত, কমলো জ্বালানি তেলের দাম

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, সপ্তাহের শুরুতেই স্বর্ণের বাজার আবার শক্তিশালী অবস্থানে ফিরেছে। দুর্বল ডলারের পাশাপাশি উচ্চ বন্ড ফলন অর্থনীতির চাপ ও নীতিগত অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে কি না, সেটিও বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান সুদের হার নিয়ে সতর্ক বা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

কারণ সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণও বৃদ্ধি পায়। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণে বেশি অর্থ বিনিয়োগ করতে পারেন।

স্বর্ণের দাম বাড়ার পেছনে ভূরাজনৈতিক উত্তেজনাও ভূমিকা রাখছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা শক্তিশালী রয়েছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে অবস্থান করছে। প্লাটিনামের দাম ০.১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার। আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App