×

আন্তর্জাতিক

দিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত ৪৩ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ এএম

দিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত ৪৩ শ্রমিকের মৃত্যু
ভারতের দিল্লিতে একটি স্কুল ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) ভোর ৫ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় কারখানার ভিতর শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় ছিল বলে জানা গেছে। যার কারণে হতাহতদের সংখ্যা বেড়েই চলেছে। ৫৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৫০ জন। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তবে আগুনের সুত্রপাতের খবর জানতে তদন্ত চলছে। এ ঘটনায় বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ধরণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App