×

রাজনীতি

খুনি মাজেদ আমাকে গ্রেপ্তার করে তুলে নিয়েছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৯:১৩ পিএম

খুনি মাজেদ আমাকে গ্রেপ্তার করে তুলে নিয়েছিল

তোফায়েল আহমেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদ দুর্ধর্ষ প্রকৃতির লোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।

বুধবার (৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি বলেন, সমস্ত বাঙালি জাতি আজকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি গ্রেপ্তারের খবর শুনে ভীষণ উল্লসিত ও আনন্দিত। বঙ্গবন্ধুকে যারা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, একটি স্বপ্নকে হত্যা করার চেষ্টা করেছিল, ক্যাপ্টেন মাজেদ ছিল তাদের অন্যতম।

তোফায়েল বলেন, সে একটা দুর্ধর্ষ প্রকৃতির লোক। বঙ্গবন্ধুর দুই কন্যা ছাড়া, যারা বিদেশে ছিলেন, বাকি সবাইকে হত্যা করে ফেলেছিল। এমনকি খুুনি মাজেদ আমার এপিএস ১৯৭৩ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল আলম মিন্টু, তাকে গ্রেপ্তার করে, নির্যাতন করে তাকে হত্যা করে তার লাশ বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছে।

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আমি যখন ময়মনসিংহ কারাগারে বন্দি। তখন শুনেছিলাম একটি আওয়াজ, যে শফিকুুল আলম মিন্টু নামে কেউ আছে কি না? আমি বুঝতে পেরেছিলাম। কারণ, খুনি মাজেদ আমাকে গ্রেপ্তার করে পুলিশ কন্ট্রোল রুম থেকে তুলে নিয়েছিল।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হত্যার ৪৫ বছর ও রায়ের ২২ বছর পর মঙ্গলবার মাজেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফৌজদারী কার্যবিধির ৫২ ধারায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার কারাগার থেকে আদালতে হাজির করার পর মাজেদের রায় কার্যকর করার জন্য মৃত্যু পরোয়ানা জারি করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুপার এল নিনোর তাণ্ডবে ভারতেই ৫৫ হাজার প্রাণহানির শঙ্কা

সুপার এল নিনোর তাণ্ডবে ভারতেই ৫৫ হাজার প্রাণহানির শঙ্কা

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে

ঘটনার দিন জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

ঘটনার দিন জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App