জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
ফাইল ছবি
জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান তা নিয়ে খোলামেলা কথা বলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তিনি জানান, তার জীবনসঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। নিজের ভুল বুঝতে হবে এবং ভুল করলে তা স্বীকার করে সংশোধন করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি রান্না জানলে ভালো হয় বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কউন বানেগা ক্রোড়পতি ১৮’-তে উপস্থিত হয়েছিলেন সাই পল্লবী। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে। অনুষ্ঠানের একপর্যায়ে সাই পল্লবীকে ভবিষ্যৎ জীবনসঙ্গী সম্পর্কে জিজ্ঞাসা করেন অমিতাভ বচ্চন। উত্তরে নিজের মনের কথা জানান এই অভিনেত্রী।
তিনি জানান, সবার আগে তার জীবনসঙ্গীকে একজন ভালো মানুষ হতে হবে। এমন একজন মানুষ হতে হবে যে শুধু নিজের কথা ভাববে না। অভিনেত্রীর মতে, মানুষ মাত্রই ভুল করতে পারে। তবে ভুল করার পর নিজের ভুল বুঝে তা সংশোধন করার চেষ্টা করতে হবে।
সাই পল্লবী আরও জানান, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তার খুব বেশি চাহিদা নেই। তবে রান্না করতে জানলে খুব ভালো হয় বলেও মজার ছলে জানান তিনি। অনুষ্ঠানের একপর্যায়ে সাই পল্লবীর অভিনয়জীবনে আসার বিষয়টিও উঠে আসে। ডাক্তারি ছেড়ে অভিনয়ে কেন এলেন এই প্রশ্নের জবাবে সাই পল্লবী বলেন, ঈশ্বর তার ভাগ্যে এটাই লিখে রেখেছিলেন।
সম্প্রতি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। রামের চরিত্রে আছেন রণবীর কাপুর। এ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে যশ, রবি দুবে এবং সানি দেওল অভিনয় করছেন।
এর প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পৌরাণিক কাহিনিনির্ভর এই ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সীতার চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে সাই পল্লবী বলেন, এই চরিত্রে অভিনয় করা তাকে নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
