×

দুর্ঘটনা

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:১৯ এএম

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়ি থেতে তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন বলেন, এ বিষয়ে কেউ কোনো তথ্য জানায়নি। ঘটনা শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, মহানগরের কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, কখন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোনো নাশকতা রয়েছে কিনা বা কেনো এমন ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

শীতকালে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কত দিন পাচ্ছেন ছুটি

শীতকালে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কত দিন পাচ্ছেন ছুটি

মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনসহ পাঁচ স্থানে বোমাসদৃশ বস্তু

মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনসহ পাঁচ স্থানে বোমাসদৃশ বস্তু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App